সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভারত বাদ, যেসব দেশ থেকে আসছে পেঁয়াজ

আকাশবার্তা ডেস্ক :

দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে আনতে ভারত বাদে একাধিক দেশ থেকে পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব দেশের মধ্যে রয়েছে তুরস্ক, মিসর ও চীন। দেশগুলো থেকে এরইমধ্যেই পেঁয়াজ আমদানির পদক্ষেপ নেয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আমদানি করা পেঁয়াজের চালান আগামী মাসের শুরুর দিকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

এদিকে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, আমরা বিকল্প বাজার থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করছি। গত বছর আমাদের তো কিছু অভিজ্ঞতা হয়েছে। তুরস্ক, মিসর ও চীন থেকে পেঁয়াজ আমদানি করা সম্ভব হলে পরিস্থিতি ভালো হবে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরকারের পক্ষে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়কে পেঁয়াজ রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। একই সঙ্গে এলসি করা পেঁয়াজের ট্রাকগুলো ছেড়ে দিতেও তৎপরতা শুরু হয়েছে।

এ বিষয়ে শিগগির বাংলাদেশ ইতিবাচক সাড়া প্রত্যাশা করছে বলে মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞার বিষয়ে জানার পর পরই নয়াদিল্লিতে থাকা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর আগে সোমাবার কোনো রকম আগাম নোটিশ ছাড়া পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930