সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

দেশে আসছে তুরস্কের পেঁয়াজ, দাম ২০ টাকা!

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশে সঙ্কটের কথা বিবেচনা করে পুরো ১৫ হাজার টন পেঁয়াজ পাঠাতে চায় তুরস্ক। তুরস্কের বাংলাদেশ মিশন থেকে এ প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

সম্প্রতি তুরস্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, তুরস্ক সফরকালে পেঁয়াজের সমস্যার কথা জেনে বাণিজ্যমন্ত্রীকে ফোন করি, তার সম্মতিতে বাংলাদেশ মিশনকে দায়িত্ব দেই স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে। এরপর সরকারিভাবে দুই দেশের মধ্যে না হলেও বেসরকারিভাবে আলোচনা এগিয়েছে।

তুরস্কের ব্যবসায়ীদের পেঁয়াজ রফতনির আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।

অবশ্য বাংলাদেশের পক্ষ থেকে বেসরকারিভাবে তুরস্ক থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি।

একটি সূত্রে জানা গেছে, বাংলাদেশের চাহিদা মতো পেঁয়াজ সরবরাহে প্রস্তুত তুরস্ক। দেশটিতে কয়েক রকমের পেঁয়াজ রয়েছে।

এর আগেও তুরস্ক থেকে পেঁয়াজ আমদানি করেছে বাংলাদেশ। তবে এবার উন্মুক্ত দরপত্রের মাধ্যমে তুরস্ক থেকে পেঁয়াজ কিনে ঢাকায় আনতে পরিবহন খরচসহ প্রতি কেজি পেঁয়াজের দাম ২০ থেকে ২৫ টাকা পড়বে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930