মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সন্তান ছেলে না মেয়ে জানতে অন্তঃসত্ত্বা স্ত্রীর পেট কেটেছেন স্বামী!

আন্তর্জাতিক ডেস্ক :

নাম তার পান্নালাল। পাঁচ কন্যার বাবা তিনি। ছেলের আশায় প্রতিবারই মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী।

এবারও স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে, তা জানার জন্য তর সইছিল না।

সেই উৎকণ্ঠায় স্ত্রীর পেট কেটে ভ্রূণের লিঙ্গ জানার চেষ্টা করেন পাষণ্ড স্বামী। পান্নালালের স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। হাসপাতালে তার চিকিত্‍‌সা চলছে।

নৃশংস এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বাদাউনে। পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। খবর টাইমস অব ইন্ডিয়া।

আহত নারীর পরিবারের অভিযোগ, পান্নালাল একটি ছেলে সন্তান চাইত। তার স্ত্রীর পরপর পাঁচটি কন্যা সন্তান হয়েছে।

এবারও তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ছেলে হবে নাকি মেয়ে, তা জানার জন্য উত্‍‌সুক ছিল পান্নালাল।

তাই সে আসন্ন সন্তানের লিঙ্গ জানতে এই অপরাধ করে।

পুলিশ জানিয়েছে, পান্নালালের স্ত্রী গুরুতরভাবে জখম হয়েছেন। হাসপাতালে তার চিকিত্‍‌সা চলছে।

পুলিশের শীর্ষ কর্মকর্তা প্রবীণ সিং চৌহান জানিয়েছেন, পান্নালাল ধারাল অস্ত্র দিয়ে তার ৩৫ বছরের স্ত্রীর পেট কেটেছে।

তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার কারণ খোঁজার চেষ্টা চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১