শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

অনুমতি চেয়ে আর আবেদন করবো না, ১০ কোটি টাকার ক্ষতি!

আকাশবার্তা ডেস্ক :

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ধানমণ্ডির গণস্বাস্থ্য কেন্দ্র নগর হাসপাতালের সামনে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

কোভিড-১৯ ফ্রন্টলাইন যোদ্ধাদের সম্মান জানাতে এ অনুষ্ঠানের আয়োজন করে গণস্বাস্থ্য কেন্দ্র। সারা দেশে গণস্বাস্থ্যের ৩০টি কেন্দ্রে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র মিডিয়া উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় জিকে পরিচালক মোহাম্মদ শওকত আলী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন কিট প্রস্তুত থাকার পরও সরকার তা অনুমোদন না দিয়ে আমদানির অনুমোদন দিয়েছে। এর কারণ এ সরকার ব্যবসায়ীদের সরকার। তাই এটি ব্যবসায়িক উদ্দেশ্য।

তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র কিটের অনুমতি চেয়ে আর আবেদন করবে না। তবে সরকার যদি নিজে অনুমোদন দেয়, তবে জিকে কিট সরবরাহ করবে।

সরকারের সমালোচনা করে এ মুক্তিযোদ্ধা আরও বলেন, সরকার এখনও ভুলনীতিতে চলছে। তারা সময়মতো করোনার ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেয়নি।

জাফরুল্লাহ চৌধুরী বলেন, কিট উন্নয়নে গণস্বাস্থ্য কেন্দ্রের ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে। কিন্তু সরকার অনুমোদন দেয়নি।

তিনি বলেন, যুদ্ধ হলে লোক মারা যাবে, তেমনি স্বাস্থ্যের দুর্যোগের সময় ডাক্তার, নার্স এবং অন্যরা স্বাস্থ্যঝুঁকিতে থাকবেন। কিন্তু এদের জন্য সরকারের যথেষ্ট সাহায্য-সহযোগিতা থাকা উচিত।

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীসহ কয়েকশ মানুষ একযোগে ১ মিনিট করতালি দিয়ে করোনায় সম্মুখযোদ্ধাদের শ্রদ্ধা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১