বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নুরকে আইনি সহায়তা দেবেন ড. কামাল

আকাশবার্তা ডেস্ক :

ডাকসুর সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হককে গ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নূরের মামলাকে মিথ্যা বলেও দাবি করেন তিনি। প্রয়োজনবোধে গণফোরাম ভিপি নূরসহ আন্দোলনরত সকল নেতৃবৃন্দকে আইনি সহায়তা দেয়ার কথাও বলেন।

ড. কামাল হোসেন বলেন, ক্ষমতাসীন দলের একটি বিশেষ অঙ্গসংগঠনের মহিলা কর্মীদের দিয়ে বেশ কয়েকবার মিথ্যা ও নোংরা মামলা দিয়ে নূরকে হয়রানি করা হচ্ছে। অতীতেও রাজনৈতিক নেতৃবৃন্দদের বিরুদ্ধে গরু চুরির মামলা দিয়ে হয়রানি করেছিল কিন্তু শেষ রক্ষা পায়নি।

তিনি বলেন, সরকারকে এই রাজনৈতিক নোংরামী বন্ধের আহবান জানাচ্ছি এবং ভিপি নূরের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

গত সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক শিক্ষার্থী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনকে প্রধান আসামি করে লালবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ আরও পাঁচজনকে সহযোগিতার অভিযোগে আসামি করা হয়।

সোমবার সন্ধ্যায় এই মামলার প্রতিবাদে ডাকা বিক্ষোভ মিছিল শেষে নুরসহ সাতজনকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১