সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

২ কোটি ২০ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস

আকাশবার্তা ডেস্ক :

সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে ১৭ অক্টোবর পর্যন্ত দু’সপ্তাহব্যাপী ধাপে ধাপে সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

শুধুমাত্র শিশুর যদি শ্বাসনালীর অসুস্থতা বা শ্বাসকষ্ট অথবা অন্য কোন মারাত্মক অসুস্থতা থাকে তবে শিশুকে ভিটামিন এ খাওয়ানো যাবে না।

বুধবার (২৩ সেপ্টেম্বর) জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডিরেক্টর ডা. এস এসএম মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, সারাদেশে ২ কোটি ২০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রথম সপ্তাহের কার্যক্রম ৪ অক্টোবর রোববার থেকে শুরু হবে। তবে প্রতি সপ্তাহে যেসব কেন্দ্রে ইপিআর টিকার কার্যক্রম থাকবে, সেসব কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বন্ধ থাকবে। সেই হিসাবে প্রতি সপ্তাহে চারদিন করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

তিনি বলেন, স্বাস্থ্য ঝুঁকি কমাতে শিশুকে ভিটামিন খাওয়ানোর সময়ে স্বাস্থ্যকর্মীকে অবশ্যই মেডিকেল মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রে অবস্থানকালে স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীগণ ঘন সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবে। সংক্রমণের ভয় থাকলে কোন অভিভাবক স্বাস্থ্যকর্মীর নির্দেশনা মেনে নিজ হাতেই কেন্দ্রে বসে তার শিশুকে ভিটামিন খাওয়াতে পারবেন। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930