মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

যৌনতায় ঠাসা স্ক্রিপ্ট নিয়ে ফারিয়ার ঘরে পরিচালক!

বিনোদন ডেস্ক :

মডেল-অভিনেত্রী ফারিয়া শাহরিন। সম্প্রতি তার কাছে ওয়েবে সিরিজের অশ্লীল স্ক্রিপ্ট প্রস্তাব নিয়ে বাসায় হাজির হয়েছিলেন এক পরিচালক (নাম প্রকাশে অনিচ্ছুক)। এরপর ঘটে বিপত্তি।

সেই পরিচালকের স্ক্রিপ্ট দেখে হতভম্ব হয়ে যান ফারিয়া। যৌনতায় ঠাসা এই স্ক্রিপ্টটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভও প্রকাশ করেছেন তিনি।

স্ক্রিটের দুটি অংশ ফেসবুকে পোস্ট করে ফারিয়া শাহরিন লিখেন, একটা ওয়েব সিরিজের অফার পেয়েছি। খুব মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়ছিলাম। মনে যদিও একটা নেগেটিভ চিন্তা আগে থেকেই ছিল। ভাবছিলাম ওয়েব সিরিজের নামে এখন যা হচ্ছে, অন্তত এটা তেমন হবে না। কিন্তু পড়তে গিয়ে দেখলাম এটা আরো অনেক বেশি নোংরা।

তিনি আরো লেখেন, স্ক্রিপ্টের ভাষা দেখে মাথা ঘুরছে। এই অবস্থা কেন আমাদের দেশে? ওয়েব সিরিজ মানেই কি কাপড় খুলতে হবে? নষ্টামি- নোংরামি করতে হবে। মোদ্দাকথা, ওই স্ক্রিপ্টে ড্রাগ, প্রস্টিটিউশন, সেক্স-এ ভরপুর চিত্রনাট্য! পুরো স্ক্রিপ্ট দেয়া সম্ভব নয় বলে, শুধু দুটো অংশ দিলাম।

তবে কোন প্রযোজক বা পরিচালক তাকে চিত্রনাট্যটি পাঠিয়েছেন, সে বিষয়ে কিছু জানাননি ফারিয়া।

এদিকে বিষয়টি নিয়ে এখন বেশ জোরেশোরে আলোচনা হচ্ছে মিডিয়ায়। যেখানে আদালত থেকে ওয়েব সিরিজে অশ্লীলতা ও যৌনতা প্রদর্শনের বিরুদ্ধে ঘোষণা এসেছে সেখানে এমন চিত্রনাট্য দেখে অনেকেই অবাক হয়েছেন, হতাশাও প্রকাশ করছেন।

প্রসঙ্গত, চলতি বছরে ওয়েব সিরিজ বিতর্ক শুরু হয় গত রোজার ঈদেই। ওয়েব প্ল্যাটফর্মে প্রচার হওয়া ‘আগস্ট ১৪’, ‘সদরঘাটের টাইগার’ ও ‘বুমেরাং’ নামের ওয়েব সিরিজে কিছু অশালীন ও অশোভন দৃশ্যের পাশাপাশি রয়েছে অশ্লীল ও অশ্রাব্য সংলাপ। তারপর থেকে এ বিষয়ে সরব দেশের সাংস্কৃতিক অঙ্গন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১