আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৩ জনে।
এছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৩৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলো মোট ৩ লাখ ৫৬ হাজার ৭৬৭ জনের।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৩২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৬৭ হাজার ২৪ জন।
এছাড়া আজ বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৬ জন, চট্টগ্রামে ২ জন, খুলনায় ১ জন, রাজশাহীতে ১ ও রংপুরে ১ জন রয়েছেন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।