মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ ইং ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

হাসপাতালে ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, পূর্ব সতর্কতা হিসেবে ট্রাম্পকে হাসপাতালে নেয়া হয়েছে। কিছুটা অবসাদে থাকলেও তার অবস্থা স্থিতিশীল।

করোনা পজিটিভ হওয়ার পর ট্রাম্পকে ড্রাগ ককটেল ইনজেকশন দেয়া হয়েছে।

শুক্রবার এক টুইটে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ও তার স্ত্রী মেলানিয়া করোনায় আক্রান্ত। দুইজনই কোয়ারেন্টিনে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।

এদিকে ৩ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনের এক মাস আগে তার এ আক্রান্ত হওয়াকে বড় ধরনের ধাক্কা হিসেবে দেখছে বিভিন্ন মহল।

শুক্রবার বিকেলে হেলিকপ্টারে রাজধানী ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি সেন্টারে যান ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালটিতে যান।

হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প সাংবাদিকদের দিকে হাত নাড়েন। তবে তাদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি।

হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক অ্যালিসা ফারাহ জানান, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে দায়িত্ব হস্তান্তর করে যাননি ট্রাম্প। এ কারণে আগামী কয়েকদিন তিনি হাসপাতাল থেকেই কাজ করবেন।

যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, ট্রাম্প বেশি অসুস্থ হয়ে পড়লে ভাইস প্রেসিডেন্টকে সাময়িক দায়িত্ব হস্তান্তর করতে পারবেন।

এদিকে টুইটারে এক ভিডিওবার্তায় ট্রাম্প বলেন, আমার মনে হয় আমি ভালো আছি। কিন্তু আমরা নিশ্চিত করতে যাচ্ছি সব ঠিক আছে কি না। ফার্স্ট লেডি খুব ভালো আছেন। সবাইকে ধন্যবাদ।

প্রেসিডেন্টের দুই সন্তান ইভাঙ্কা ও এরিক তাকে যোদ্ধা আখ্যায়িত করে এই পোস্ট রিটুইট করেন।

ট্রাম্প ও মেলানিয়ার ছেলে ব্যারন হোয়াইট হাউজেই থাকেন। করোনা পরীক্ষায় তার নেগেটিভ এসেছে।

শুক্রবার করোনা নেগেটিভ এসেছে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাইডেন ও তার স্ত্রী জিলের ।

বাইডেন প্রেসিডেন্ট দম্পতির দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এর আগে মঙ্গলবার টেলিভিশন বিতর্কে ট্রাম্প বাইডেনকে ব্যঙ্গ করে বলেন, আমি তার মতো মাস্ক পরি না। যখনই তাকে দেখবেন, তিনি মাস্ক পরে আছেন।

বাইডেনের সমর্থনে এক ভার্চুয়াল ক্যাম্পেইনে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প দম্পতির সুস্থতা কামনা করেন।

তিনি বলেন, আমরা সবাই আমেরিকান ও সবাই মানুষ। আমরা চাই সবাই সুস্থ থাক।

সবচেয়ে ক্ষমতাবান নির্বাচিত ডেমোক্র্যাট, হাউজ অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, করোনা হওয়ার পর ট্রাম্পের জন্য তার প্রার্থনা আরও বেড়ে গেছে।

সূত্র : বিবিসি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০