শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

কোনও দলে ধর্ষণকারীদের আশ্রয়ের যেন ঠিকানা না হয়

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো রাজনৈতিক দলে ধর্ষণকারীর ঠাই নেই। দলে তাদের আশ্রয়ের যেন ঠিকানা না হয়।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁও সড়ক ভবনে সভা শেষে এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, শুধু শাস্তিই ধর্ষকের জন্য শেষ কথা নয়। যদি সে (ধর্ষক) কোনো রাজনৈতিক ছায়ায় (নেতার ছত্রছায়ায়) থাকে তাহলে তাদের যেন চিরতরে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়।

কাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্ষণকারীদের জন্য কোনো রাজনৈতিক দল যেন আশ্রয়ের ঠিকানা না হয়। এসব অপরাধীর বিরুদ্ধে সব রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে আপোষহীন থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি অভিযোগ করছে দেশে গণতন্ত্র নেই। আমরা বলতে চাই, প্রতিদিন গণমাধ্যমে সরকারের বিরুদ্ধে তারা যে ফ্রি-স্টাইলে বিষাদাগার করছেন, গণতন্ত্র না থাকলে তা কি করতে পারতেন?

বিএনপির উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে কাদের বলেন, তাদের (বিএনপি) কাউকে কি এই কারণে জেলে যেতে হচ্ছে? গণতন্ত্র আছে বলেই তারা সরকারের সমালোচনা করতে পারছে।

আ.লীগের সাধারণ সম্পাদক বলেন, দুর্নীতি ও অনিয়ম করে যেমন কেউ ছাড় পায়নি, তেমনি নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধেও সরকারের অবস্থান কঠোর। যেখানে যা ঘটুক কোনোটির সরকার ছাড় দেয়নি। অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। দুর্নীতি ও অপরাধের মূলোৎপাটনে শেখ হাসিনার কোনো পিছুটান নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১