সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দৃশ্যমান হলো পদ্মাসেতুর প্রায় ৫ কিলোমিটার

আকাশবার্তা ডেস্ক :

পদ্মাসেতুর ৩২তম স্প্যান বসানো হয়েছে। এর ফলে দৃশ্যমান হলো সেতুটির ৪ হাজার ৮০০ মিটার।

রোববার সকালে সেতুর মাওয়া অংশে ৪ ও ৫ নম্বর পিলারের উপর স্থাপন করা হয়েছে ৩২তম এ স্প্যানটি।

এদিকে আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান বসানোর লক্ষ্য থাকলেও মাওয়া প্রান্তের মূল পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় স্প্যানগুলো বসানো সম্ভব হয়নি। এখন নদীতে পানি ও স্রোতের তীব্রতা কমে আসায় সেতুর কাজে ফের গতি ফিরেছে ।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মাসেতুতে ৪২টি পিলারের ওপর বসানো হবে ৪১টি স্প্যান। এরইমধ্যে সবকটি পিলার ও ৩২টি স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুর প্রায় ৫ কিলোমিটার।

পদ্মাসেতুর মূল নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদীশাসনের কাজ করছে আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। দুটি সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণ করেছে বাংলাদেশের আবদুল মোমেন লিমিটেড।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০