বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

নিক্সনের বিরুদ্ধে সিইসির ব্যবস্থা নেয়ার হুঙ্কার

আকাশবার্তা ডেস্ক :

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের গালিগালাজ করার অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরীর (নিক্সন) বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে হুঙ্কার ছুঁড়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে নির্বাচন ভবনে তিনি এ হুঙ্কার দেন।

আজ নিক্সনের ব্যাপারে কথা বলতে গিয়ে কে এম নূরুল হুদা বলেন, আমরা জানি, অভিযোগ আছে। অভিযোগটা আমরা সাথে সাথে জেনেছি। কমিশনাদের সাথে আলোচনা করেছি। করণীয় বিষয় নির্ধারণ করেছি। আজকে বা কালকের মধ্যেই করণীয়টা সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।

সিইসি বলেন, যে আচরণ একজন সংসদ সদস্য হয়ে তিনি করেছেন; তা একেবারেই কাম্য নয়। তিনি আচরণবিধি ভঙ্গ করেছেন। আইনে যেরকম বিধিবিধান আছে, তার ব্যাপারে আইনের বিধিবিধান প্রযোজ্য হবে। এতটুকু বলতে পারি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, এখন আমরা দেখি, যদি মামলা করার বিধান থাকে মামলাই করবো। আমরা এখনও সিদ্ধান্ত নিইনি।

এ সময় কমিশনার রফিকুল ইসলাম বলেন, আইনে যা আছে, যা যা করা সম্ভব, আমরা সবকিছুই করবো। আমরা এর ব্যবস্থা নেবো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১