সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ধর্ষণ বন্ধে আইনের যথাযথ প্রয়োগের নির্দেশ

আকাশবার্তা ডেস্ক :

ধর্ষণ একটি সামাজিক অপরাধ। সারাদেশে ধর্ষণ বন্ধ করতে যথাযথ প্রয়োগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি মানুষের মাঝে জনসচেতনতাও সৃষ্টি করতে হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ৭০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, ইদানীং ব্যাপকভাবে ধর্ষণের ঘটনা ঘটছে। যত বেশি প্রচার হয় এর প্রাদুর্ভাব তত বেশি বাড়ে। ইতোমধ্যেই আমরা একটা অধ্যাদেশ জারি করে দিয়েছি আইন সংশোধন করে। কাজেই এখানে এ ধরনের ঘটনা রোধ করতে ব্যাপক ব্যবস্থা নিতে হবে।  

তিনি বলেন, যারা সার্টিফিকেট পেলেন তাদের আমার আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের জীবন সুন্দর হোক, সফল হোক। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি।

আজকে যারা নবীন কর্মচারীরা প্রশিক্ষণ নিচ্ছেন, তাদের কিন্তু এই কথাটাই মনে রাখতে হবে যে, এই দেশের গরীব মানুষগুলো বা এখনও যারা সেই তৃণমূলে পড়ে আছে, তারা এই দেশের মালিক। আর তাদেরই ঘর থেকে কিন্তু আজকে সবাই লেখাপড়া শিখে উঠে এসেছেন। কাজেই সেইদিকে লক্ষ্য রেখেই তাদের সেবা করাটা হবে সব থেকে বড় দায়িত্ব।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930