শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

রায়পুরে প্রভাবশালীর দখলে কৃষকের জমি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম চরআবাবিল গ্রামে শতবছর বয়সী বৃদ্ধ কৃষক জাহাবক্স ও তার পরিবারের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। কৃষক ওই পরিবারটির ছাপ কবলা এবং পৈত্রিক সূত্রে পাওয়া প্রায় ২ কোটি টাকা মূল্যের ৪ একর ৮৭ শতাংশ জমির বেশির ভাগ অংশই ওই চক্রটি দখল করে নিয়েছে।

জমিগুলোর দলিল, বায়নানামা, ঘোষণাপত্র, উচ্চ আদালতের রায় ও দখলসহ সংশ্লিষ্ট কাগজপত্র থাকলেও শুধুমাত্র প্রভাবশালীরা একটি রেকর্ড সূত্র মূলে মালিকানা দাবি করে এ দখলবাজি করছেন। গত দুইবছর ধরে মতলববাজরা জমিগুলো দখল করে নিচ্ছে। দখলবাজির প্রতিবাদ করলে মামলা-হামলাসহ বিভিন্নভাবে হয়রানি করার হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে। জোরপূর্বক নিয়ে যাচ্ছে কৃষকের জমির ফসল, বাগানের নারিকেল, সুপারী ও গাছের ফল-ফলাদি। বাধাদিতে গেলে বহিরাগত লোকজন নিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গেলে কৃষক জাহাবক্স ও তার ছেলে মো. আবু তাহের গণমাধ্যম কর্মীদের কাছে এসব অভিযোগ করেন।

এ সময় তিনি মতলববাজদের কবল থেকে পৈত্রিক ও নিজ মালিকীয় জমিগুলো উদ্ধার ও হয়রানি থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

স্থানীয় তসলিম সর্দ্দার, আব্দুল আলী, তসলিম চৌধুরী সাংবাদিকের বলেন, হাওলাদার পরিবারের আবু তাহের নির্যাতিত হয়ে আসছে। তার পৈত্রিক ও খরিদকৃত সম্পত্তিগুলো দখলবাজরা বিভিন্ন সময় দখল করে আসছে। বিভিন্ন মামলার অজুহাতে বিরোধকৃত জমিগুলো দখল করা হচ্ছে বলেও জানান ভুক্তভোগিরা।

এ বিষয়ে অভিযুক্ত মুকবুল হাওলাদার সাংবাদিকদের বলেন, দখলবাজির অভিযোগ সঠিক নয়। আমাদের পৈত্রিক সম্পত্তি আমরা উদ্ধার করেছি। জোরপূর্বক দখলের কথা সঠিক নয়। এনিয়ে আদালতে মামলা চলছে।

এ ব্যাপারে জানতে চাইলে ১নং উত্তর চরআবাবিল ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শহীদ উল্যা বিএসসি জানান, দীর্ঘদিন যাবৎ হাওলাদার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছে। মুকবুল আহাম্মদ মামলাবাজ লোক। আবু তাহেরের পরিবার নিরীহ হওয়ায় মামলা দিয়ে হয়রানি করছে। ইউনিয়ন পরিষদেও উভয়ের একটি মামলা বিচারাধিন রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮