রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

গভীর রাতে পরকীয়া প্রেমিকার ঘরে ছাত্রলীগ নেতা, অতঃপর…

আকাশবার্তা ডেস্ক :

ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগ নেতা মহিদুল হাসান হিরনকে পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় আটকের পর ধর্ষণ মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এরআগে গত শনিবার (১৭ অক্টোবর) রাতে তাকে উপজেলার মগড় ইউনিয়নের কাঠিপাড়া গ্রামের এক গৃহবধূর ঘর থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। যদিও এ ঘটনার পর ওই গৃহবধূ ছাত্রলীগ নেতা হিরনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে থানায়।

স্থানীয়রা জানান, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে ছাত্রলীগ নেতা হিরনের পরকীয়া প্রেমের সম্পর্ক চালছিল। একবার তারা দুজনে পালিয়ে গেলে ওই গৃহবধূর পরিবারের লোকজন থানায় অভিযোগ করে। পরে ছাত্রলীগ নেতা হিরন ওই গৃহবধূকে তার পরিবারের কাছে ফেরত দিয়ে ঢাকায় চলে যায়। বিষয়টির সাময়িক সমাধান পেয়ে গৃহবধূর পরিবার হিরনের বিরুদ্ধে মামলা দায়ের করা থেকে বিরত থাকে।

এর কিছুদিন পর হিরন আবার এলাকায় ফিরে ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ শুরু করে। শনিবার রাতে সে অনৈতিক কাজের জন্য গৃহবধূর স্বামীর বাড়িতে যান। এ সময় স্থানীয়রা তাকে আপত্তিকর অবস্থায় ধরে মারধর করে। পরে গভীর রাতে পুলিশ গিয়ে হিরনসহ ওই গৃহবধূকে থানায় নিয়ে আসে। এরপর ঘটনার দৃশ্যপট পাল্টায়। ওই গৃহবধূ বাদী হয়ে হিরনের বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।

মামলার এজাহারে ওই নারী দাবি করেন, তার স্বামী ঢাকায় চাকুরি করেন। অভিযুক্ত হিরন বিভিন্ন সময় তাকে প্রেম ভালোবাসার প্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। গত শনিবার রাত ৮টার দিকে তার স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার আত্মচিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে হিরনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, গৃহবধূ দুই সন্তানের জননী। তার স্বামী রয়েছে। ওই গৃহবধূ ধর্ষণের অভিযোগ করায় হিরনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আর আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওই গৃহবধূকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১