শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের ৬ দিনের ছুটি!

আকাশবার্তা ডেস্ক :

দুর্গাপূজা উপলক্ষে সরকারি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদেরকে ৬ দিনের ছুটি প্রদান করা হয়েছে। এতে আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত তাদের সংসদ টেলিভিশনে চলা ক্লাস বন্ধ থাকবে বলে জানা গেছে।

তবে আগামী ১ নভেম্বর থেকে পুনরায় সংসদ টিভিতে ক্লাস প্রচার করা হবে।

এ মর্মে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার রাতে এসব তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা মহামারির সময়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংসদ টেলিভিশনের মাধ্যমে ক্লাস সম্প্রচার করে আসছে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমের নতুন ক্লাস সম্প্রচার আগামী ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে। উল্লেখিত সময়ে পূর্বে সম্প্রচারিত ক্লাসসমূহ পুনঃপ্রচার করা হবে।

তবে ১ নভেম্বর থেকে যথারীতি নতুন ক্লাসের সম্প্রচার শুরু হবে এবং যথাসময়ে ক্লাস রুটিন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮