শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

দুর্গা পূজার মহাষ্টমী আজ, বাতিল কুমারী পূজা!

আকাশবার্তা ডেস্ক :

দুর্গা পূজার মহাষ্টমী আজ। শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিটে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও মহাষ্টমীবিহিত পূজা শুরু হবে। তবে অষ্টমীর মূল যে আকর্ষণ কুমারী পূজা, মহামারি করোনা পরিস্থিতির কারণে এবার ঢাকায় তা হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি।

অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের কথা থাকলেও এবার শুধু পুষ্পাঞ্জলির ব্যবস্থা সীমিত আকারে মন্দিরে করা হয়েছে। আর প্রসাদ হিসেবে অন্যান্যবার খিচুড়ি বিতরণ করা হলেও এবার তাও থাকছে না।

এদিকে ভক্তদের জন্য অঞ্জলি প্রদান সরাসরি সকাল ১০টা ৪৫ মিনিটে টেলিভিশনে এবং ফেসবুকে দেখানো হবে। এরপর সন্ধ্যায় আছে সন্ধিপূজা।

এর আগে ঢাকার রামকৃষ্ণ মিশনসহ কয়েকটি স্থানে কুমারী পূজা হতো। রামকৃষ্ণ মিশনে কুমারী পূজায় ৩০-৩৫ হাজার ভক্তের সমাগম হতো এবং প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকতো। করোনা পরিস্থিতি বিবেচনায় এবার তা পুরোপুরি বাতিল করা হয়েছে।

তবে ঢাকার বাইরে ২-৩টি জায়গায় এ পূজা (কুমারী পূজা) হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

এছাড়া রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও প্রায় ২৫ হাজার মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করা হতো। এবার সেটাও বাতিল করা হয়েছে।

আর এই বাতিলের সিদ্ধান্ত সবার জন্য প্রযোজ্য বলে জানিয়েছে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১