বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

পুলিশই জনতা, জনতাই পুলিশ “মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। বেলুন ও পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে স্থানীয় টাউন হলে আলোচনা সভায় মিলিত হয়।

শনিবার সকালে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবিরের সভাপতিত্বে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরী ও টাউন হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এছাড়াও বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, পৌরসভার মেয়র আবু তাহের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া, কমিউনিটি পুলিশিং জেলা শাখার আহ্বায়ক সৈয়দ জিয়াউল হুদা আপলু, সদস্য সচিব জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।

এছাড়া জেলার চন্দ্রগঞ্জ থানার উদ্যোগে পুরাতন থানা ভবন প্রাঙ্গণে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জনতা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, কমিউনিটি পুলিশিং চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি মাওলানা মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক বদরুল আলম শ্যামল, দত্তপাড়া ইউপি চেয়ারম্যান আহসানুল কবির রিপন, দিঘলী ইউপি চেয়ারম্যান শেখ মজিবুর রহমান, চন্দ্রগঞ্জ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন ও চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন জাহাঙ্গীর প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলাম। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১