আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৯৪১ জনে।
গত একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫৬৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯ হাজার ২৫২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭৯৫ জন এবং এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ৯৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।
রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ১১৩টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬২০টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৫৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ২৩ লাখ ৪৮ হাজার ৮১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২১ থেকে ৩০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ৯ জন রয়েছেন।
প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।