বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্থানীয় সরকার নির্বাচন ডিসেম্বরে শুরু : সিইসি

আকাশবার্তা ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা সোমবার (২ নভেম্বর) জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হবে, সেগুলোর নির্বাচন চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য জানিয়েছেন তিনি।

সিইসি বলেন, আজকে আমরা লম্বা মিটিং করেছি। এর মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো করা, সিডিউল তৈরি এবং রিটার্নিং অফিসার নিয়োগ থেকে শুরু করে যেগুলো আমাদের করণীয়, সেগুলো আমরা ঠিক করেছি। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে যেসব নির্বাচন ডিউ হবে, ওই নির্বাচনগুলো হয়তো আমরা করে ফেলব ডিসেম্বরের শেষের দিকে। সেরকম প্রস্তুতি আমাদের আছে।

তিনি বলেন, পৌরসভার নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলো ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে। এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে মনে করেন, তার ক্যাপাসিটি আছে, তখন হয়তো কিছু নির্বাচন ইভিএমে হবে।

সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ‌্যে ২০টির বেশি পৌরসভার মেয়াদ শেষ হবে। এছাড়া, অনেকগুলো উপ-নির্বাচন হবে।

ইসি সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশে মোট পৌরসভার সংখ্যা ৩২৯টি। এর মধ্যে ২৩৫টি পৌরসভার মেয়াদ ২০২০ সালের মার্চ মাসের মধ্যে শেষ হবে। আরও ৫৬টির মেয়াদ এপ্রিলে শেষ হবে।

প্রসঙ্গত, আইন অনুযায়ী, স্থানীয় সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১