সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

অপ্রাপ্ত বয়স্ক ৬ শিশুকে বলৎকার, মাদরাসা পরিচালক আটক

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরে ৬ শিশু ছাত্রকে বলৎকারের অভিযোগে মোবারক হোসেন নামে এক মাদরাসা পরিচালককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সদর উপজেলার হাজিরপাড়া ইউপির পশ্চিম কালিদাসেরবাগ গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন মুসলিমাবাদ তালীমুল কোরআন ইসলামী একাডেমি বন্ধ ঘোষণা করে ছাত্রদের বাড়ি পাঠিয়ে দেয়।

এদিকে সন্ধ্যায় ভূক্তভোগী এক ছাত্রের মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মোবারকের বিরুদ্ধে মামলা করেন। আটক মোবারক রায়পুর উপজেলার চর কাচিয়া গ্রামের শাহ আলমের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষক মোবারক হোসেন ছয় শিশু ছাত্রকে একাধিকবার বলৎকার করেছেন। ঘটনাগুলো গোপন রাখতে তিনি ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে শপথ করান এবং তা মোবাইলে ভিডিও করে রাখেন।

সম্প্রতি এক শিশু নিপীড়নের পর রক্তক্ষরণের বিষয়টি নজরে এলে ঘটনাটি জানাজানি হয়। এরপর মঙ্গলবার বিকেলে মোবারককে আটকের পর মাদরাসার একটি কক্ষে অবরুদ্ধ করে পুলিশে খবর দেয়।

আরও জানা গেছে, ২০১৮ সালে পশ্চিম কালিদাসেরবাগ এলাকায় মুসলিমাবাদ তালীমুল কোরআন ইসলামী একাডেমি চালু করেন মোবারক হোসেন। তিনি স্থানীয় মসজিদে ইমামতি করার পাশাপাশি এই মাদরাসাটি পরিচালনা করে আসছেন। এতে ৩০ জন ছাত্র আবাসিকে থেকে পড়ালেখা করে আসছিল।

অ্যাডিশনাল এসপি (সদর সার্কেল) মো. মিমতানুর রহমান বলেন, একাধিক শিশু ছাত্রকে যৌন নিপীড়নে অভিযোগে মাদরাসার পরিচালককে আটক করা হয়। পরে মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১