সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বাইডেন-কমলাকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আকাশবার্তা ডেস্ক :

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৮ নভেম্বর) পাঠানো এক বার্তায় নবনির্বাচিত এ দুই নেতাকে অভিনন্দন জানান তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন।

সিএনএন’র পূর্বাভাস অনুযায়ী, জো বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৭৩। বিবিসির পূর্বাভাসও বলছে একই কথা। 

তবে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান অ্যারিজোনাতেও ডেমোক্র্যাটদের জয়ী দেখানোয় তাদের প্রতিবেদন অনুযায়ী, বাইডেনের প্রাপ্ত ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৯০, আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্ত ভোটের সংখ্যা ২১৪।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন ২৭৩টি ইলেকটোরাল ভোট পেয়েছেন। আসছে জানুয়ারিতে তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যদিও তা নির্ভর করছে ট্রাম্পের আইনি চ্যালেঞ্জের ফলাফলের ওপর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930