রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

ভোট কারচুপি : তদন্তের নির্দেশ মার্কিন অ্যাটর্নি জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক :

প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নির্বাচনের পর থেকেই দাবি করে যাচ্ছেন, ভোট গণনায় কারচুপি হয়েছে এবং নির্বাচনে আসলে তিনিই জয়ী হয়েছেন। এবার এই দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় আইনজীবিদের তদন্তের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। তবে তিনি যখন এই নির্দেশ দিয়েছেন তখনো সরকারিভাবে ভোট গণনা শেষ হয়নি। খবর ডয়েচে ভেলের। 

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অ্যাটর্নিকে উদ্দেশ্য করে একটি চিঠি দিয়েছেন উইলিয়াম বার। এতে তিনি বলেন, আমাদের ভোটদান প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তাই আমি নির্বাচনের ফলাফল সরকারিভাবে ঘোষণার আগেই ভোটসংক্রান্ত অস্বাভাবিকতার তদন্ত করবার এক্তিয়ার আপনাদের দিচ্ছি। যদি এমন কোনো গুরুতর অস্বাভাবিকতার অভিযোগ এসে থাকে, যা কোনো রাজ্যে নির্বাচনের ফলাফল বদলে দিতে পারবে বলে আপনাদের ধারণা, সেক্ষেত্রে প্রয়োজনীয় তদন্ত ও পর্যালোচনা করা যেতে পারে।

তিনি আরো লিখেছেন, গুরুতর অভিযোগকে সাবধানতার সঙ্গে পরিচালনা করতে হবে। আন্দাজ ও নিছক ধারণার ওপর ভিত্তি করে ওঠা অভিযোগ কখনোই কেন্দ্রীয় তদন্তে জায়গা পাবে না।

এদিকে অ্যাটর্নি জেনারেলের চিঠি প্রকাশ্যে আসার কিছুক্ষণের মধ্যেই বিচার বিভাগের নির্বাচনি অপরাধ দপ্তরের প্রধান রিচার্ড পিলগার পদত্যাগ করেছেন। এক ইমেইল বার্তায় তিনি জানিয়েছেন, আফসোস নিয়ে এ পদ থেকে সরে দাঁড়ালাম।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০