সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা ১৩ লাখ ছুঁইছুঁই

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ ছাড়িয়েছে। আর মৃত্যুর সংখ্যা ১৩ লাখ ছুঁইছুঁই করছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়াল্ডওমিটারস এই তথ্য জানিয়েছে।  

ওয়েবসাইটটির তথ্যানুযায়ী, শুক্রবার (১৩ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৯৮১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৯৯ হাজার ৪০৭ জনে। এছাড়া সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭২ লাখ ১২ হাজার ৮৫৬ জন।

পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯৩৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৫৮৫ জনের। 

দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৭ লাখ ২৮ হাজার ৭৯৫ জন। সংক্রমিতদের মধ্যে মারা গেছেন ১ লাখ ২৮ হাজার ৬৮৬ জন 

তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৭ লাখ ৮৩ হাজার ৬৪৭ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৩৩২ জনের। 

এদিকে বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৬ হাজার ১৪০ জনের। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930