শুক্রবার ১৭ই জুলাই, ২০২৬ ইং ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম ভিপি নূরের, মহাসমাবেশের ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়ে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর! ঝালকাঠিতে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর হামলার প্রতিবাদে গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় মশাল মিছিল শেষে কাকরাইল মোড়ে ভিপি নূর এ আল্টিমেটাম দেন। 

গত শুক্রবারও চট্টগ্রামে ছাত্র, যুব অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার কথা উল্লেখ করে ভিপি নূর বলেন, দেশের বিভিন্ন স্থানে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের নেতা-কর্মীদের উপর অন্যায়ভাবে হামলা ও হয়রানি করা হচ্ছে। 

আগামী ৭ দিনের মধ্যে ঝালকাঠিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আগামী শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করবো। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করবো। আমরা দেখতে চাই এই সরকার কী করে। 

তিনি আরও বলেন, আমি ছাত্রলীগ, যুবলীগের ভাই-বোনদের বলতে চাই, আপনারাও কোনো মা-বাবার সন্তান। আমাদের সাথে আপনাদের কোনো জায়গা-জমি বা ব্যক্তিগত কোনো বিরোধ নেই। আপনারা কেন আমাদের ভাই-বোনদেরকে রক্তাক্ত করছেন। কেন যেখানে সেখানে মারধর করছেন। আপনারা কী আজীবন ক্ষমতায় থাকবেন?

ভিপি নূর বলেন, আপনারা দেখছেন না একসময়ের ক্ষমতাশীনদের আজকের কী ভয়াবহ নিষ্ঠুর পরিনতি। আজকে কেউ দেশে থাকতে পারছে না। কেউ কারাগারে ধুকে ধুকে মরছে। কাজেই আপনাদেরকেও কিন্তু সেই পথে যেতে হতে পারে। 

নূর বলেন, আপনাদেরকে বলছি, এই সরকার যে দমন-নির্যাতন-নিপীড়ন-জুলুম চালিয়েছে, তাদরে পতন ঘনিয়ে এসেছে। সুতরাং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ভাই-বোনদের বলবো আপনারাও জনগণের কাতারে এসে দাঁড়ান। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই। প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে রাজনৈতিক সভা-সমাবেশ মিটিং করার অধিকার আছে। আমরা চাই না এই দেশে কোনো সহিংসতা তৈরি হোক। 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১