সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বিয়ের দিন নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে বর!

আকাশবার্তা ডেস্ক :

বিয়ের দিন নামাজে সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুরের কালিটেকা গ্রামের সুজন মিয়া। তিনি পেশায় একজন রঙ মিস্ত্রী। 

ঘটনার নেপথ্যে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে তার বিয়ের দিন ধার্যের কথা ছিল। হবু শশুরবাড়ির লোকজনের আপ্যায়নের জন্যে নিজ হাতে সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছিলেন। কিন্তু সকাল থেকেই বুকে ব্যথা অনুভব করতে থাকেন বর সুজন মিয়া। পরে দুপুরে জুমার নামাজ পড়তে বুকে ব্যথা নিয়েই গ্রামের জামে মসজিদে যান তিনি। 

এসময় ব্যথা প্রচণ্ড আকার ধারণ করলে সুজন মিয়া সিজদায় পড়ে যান এবং সিজদারত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

এদিকে সহজ-সরল প্রকৃতির যুবক সুজনের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানকে হারিয়ে বারবার মুর্ছা যাচ্ছিলেন তার মা।

সুজনের বড়ভাই দবির মিয়া বলেন, শুক্রবার ছিল তার চিনি-পান (বিয়ের দিন ধার্য) অনুষ্ঠান। জুমার নামাজের পর তার হবু শশুরবাড়ির লোকজন আসার কথা ছিল। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল। আমাদেরকে শোকের সাগরে ভাসিয়ে দিয়ে প্রিয় ভাইটি পাড়ি জমালো না ফেরার দেশে।

তিনি আরো বলেন, শুক্রবার সকাল থেকে বুকে ব্যথা অনুভব করছিল সুজন। জুমার আজানের সময় বুকে ব্যথা নিয়েই সে মসজিদে চলে যায়। সেখানে গিয়ে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে সিজদায় পড়ে সে। আর সিজদারত অবস্থায়ই সে মারা যায়। যদিও আমরা তাকে ওই অবস্থায় বিশ্বনাথ উপজেলা সদরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে যাই। তিনি পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১