রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

সৌদিতে নতুন পরিবেশ আইন ভঙ্গ করলে ১০ বছর জেল ও ৬৮ কোটি টাকা জরিমানা!

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে পরিবেশ রক্ষায় কঠোর আইন চালু করেছে দেশটির সরকার। এখন থেকে দেশটিতে কেউ গাছ কাটা এমনকি পাতা ছেঁড়ার মত অপরাধ করলে তাকে সর্বোচ্চ ১০ বছর জেল ও প্রায় ৬৮ কোটি টাকা পর্যন্ত জরিমানা গুণতে হবে।

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরবের বরাত দিয়ে এ খবর দিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা।

এ সপ্তাহে এক টুইট বার্তায় পরিবেশ রক্ষায় এই আইনের বিষয়টি প্রকাশ করে সৌদি পাবলিক প্রসিকিউশন।

সেখানে বলা হয়, গাছ কাটা, ঝোপ, গুল্ম, গাছের চারা, এমনকি সেগুলোর ছাল, পাতা বা কোনও অংশ ছেঁড়া বা অপসারণ করা বা মাটি থেকে ওপড়ানো অপরাধের শামিল।

এর জন্য অভিযুক্তদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং ৩০ মিলিয়ন সৌদি রিয়াল (বাংলাদেশি ৬৭ কোটি ৮৪ হাজার টাকার বেশি) পর্যন্ত জরিমানার মুখে পড়তে হবে।

এদিকে ২০৩০ সাল পর্যন্ত উন্নয়ন কর্মকাণ্ডের লক্ষ্য নির্ধারণী ভিশন ২০৩০ পরিকল্পনার অংশ হিসেবে এ আইন করল সৌদি কর্তৃপক্ষ। সেই পরিকল্পনায় পরিবেশগত উন্নয়নের দিকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে।

দেশটির পরিবেশমন্ত্রী আব্দুল রহমান আল ফজলি গত মাসে ‘লেটস মেক ইট গ্রিন’ নামে একটি প্রকল্প ঘোষণা করে। যাতে ২০২১ সালের এপ্রিলের মধ্যে সৌদি আরব জুড়ে এক কোটি গাছ লাগানো হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০