বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

সিসি ক্যামেরা বন্ধ করে ছাত্রদের বলৎকার করতেন শিক্ষক, অতঃপর…

আকাশবার্তা ডেস্ক :

মাদরাসা শিক্ষক শাহজালাল। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে তাকে আটক করেছে পুলিশ। ঘটনার নেপথ্যে জানা গেছে, তিনি প্রায়ই রাতে ছাত্রদের বলাৎকারে মেতে উঠতেন। এতে কোনও কোনও ছাত্র বাধা দিলে কোরআন চালান দিয়ে তাকে অভিশাপ দেবেন কিংবা পাগল বানানোর ভয় দেখাতেন। 

এছাড়াও বলাৎকারের সময় ওই শিক্ষক সিসি ক্যামেরা বন্ধ করে দিতেন। অবশেষে পুলিশ তাকে আটক করেছে।

এদিকে আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

আটক শাহজালাল দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও দেবিদ্বার পৌরসভার নিউমার্কেট এলাকার চান্দিনা সড়কের জামিয়া ইসলামিয়া বাইতুন-নূর হাফেজিয়া মাদরাসার আবাসিক শিক্ষক।

আরও জানা গেছে, শিক্ষক শাহজালালের বলাৎকারের কারণে অসুস্থ হয়ে পড়েন এক ছাত্র। পরে এ ঘটনায় দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেন ছাত্রটির বাবা। অভিযোগের ভিত্তিতে রাতেই মাদরাসা থেকে শাহজালালকে আটক করা হয়।

চান্দিনা সড়কের একটি ভবনের তিনতলার একটি অংশ ভাড়া নিয়ে ওই মাদরাসাটি চলছিল। এখানকার একাধিক ছাত্রকে বলাৎকারের অভিযোগ রয়েছে শিক্ষক শাহজালালের বিরুদ্ধে। তিনি প্রতি রাতেই মাদরাসার হোস্টেলের সিসি ক্যামেরা বন্ধ করে দিয়ে অভিশাপের কথা বলে কিংবা পাগল করে দেয়ার ভয় দেখিয়ে ছাত্রদের বলাৎকার করতেন।

অসুস্থ হয়ে পড়া ওই ছাত্রটির বাবা বলেন, বলাৎকারের ফলে আমার একমাত্র ছেলেটি এখন অসুস্থ। তাকে এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ছেলেকে পবিত্র কোরআন ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে ওই মাদরাসায় ভর্তি করেছিলাম। আমি ওই লম্পটের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত শাহজালালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১