বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে আ.লীগ নেতা রব্বানীর বিরুদ্ধে চক্রান্ত ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা :

নিজেদের পৈত্রিক সম্পত্তি জবর দখল, রক্ষা ও প্রতিপক্ষের সাথে বিরোধের জেরধরে লক্ষ্মীপুরের হাজিরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে হয়রানি এবং তাকে নিয়ে গভীর চক্রান্তের অভিযোগ উঠেছে। এছাড়া তাকে নিয়ে কুচক্রি মহলের নানা বিভ্রান্তি ও অপপ্রচারের প্রতিবাদে গত রোববার সন্ধ্যায় (১৫ নভেম্বর) লক্ষ্মীপুর সম্পাদক-প্রকাশক পরিষদের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে আ.লীগ নেতা গোলাম রব্বানী লিখিত অভিযোগ করে বলেন, প্রতিবেশী নজির আহমদের সঙ্গে তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। কথিত প্রবাসীর স্ত্রী পরিচয়ে এলাকার নারী ভূমিদস্যু সেলিনা আক্তার ও তার ভাই দিদার হাজিরপাড়া-চৌপল্লী রোডে তার পৈত্রিক সম্পত্তি দখলে যায় এবং ক্রয়কৃত দখলীয় মালিকানাধীন ওই সম্পত্তি ভুয়া ক্রেতা সেজে সেলিনা-দিদার তার ভাড়াটে সন্ত্রাসী নিয়ে জবর দখলে গেলে এতে তিনি বাঁধা দেন। এরপরই আওয়ামীলীগ নেতাদের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করে বিরোধীয় সম্পত্তি দখলের চেষ্টা চালান ওই নারী।

আ.লীগ নেতা রব্বানীর দাবি, এনিয়ে প্রশাসনের বিভিন্নস্তরে কয়েকদফা শালিসী বৈঠক অনুষ্ঠিত এবং সিদ্ধান্ত হলেও প্রতিপক্ষ সেলিনা-দিদার পক্ষ তা বারবারই অমান্য করেন। একপর্যায়ে আ.লীগ নেতা রব্বানী এনিয়ে লক্ষ্মীপুর যুগ্ম জজ আদালতে দেওয়ানি ১২৩/১৮ মামলা করেন। এতেই ক্ষিপ্ত হয়ে উঠে ধান্ধাবাজ সেলিনা-দিদারের লোকজন।

এদিকে গত ১২ নভেম্বর প্রতারণার আশ্রয় নিয়ে সেলিনা-দিদার ও তার লোকজন স্থানীয় একটি সংবাদপত্র অফিসে জাল-জালিয়াতি, প্রতারণা ও ভুয়া জমির মালিক সেজে নানা ভোগান্তির শিকার জনপ্রিয় আ.লীগ নেতা রব্বানী ও আনোয়ারের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেন। অথচ এরপরের দিনেই আদালতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে সেলিনা-দিদার তার লোকজন ওই জমি আবারো জবর দখলের চেষ্টায় মাটি ভরাটসহ পরিকল্পিত সুবিধা আদায়ের চেষ্টা করেন।

আ.লীগ নেতা রব্বানীর অভিযোগ, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিতভাবে তাকে রাজনৈতিকভাবে হেয় করাসহ তার ইমেজ নষ্ট করার জন্যই চক্রান্ত করা হয়েছে। তার পৈত্রিক মূল্যবান এ সম্পত্তি নিজেদের কব্জায় নিতে কাল্পনিক গল্প সাজানো হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১