বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, অবৈধভাবে জমি দখলের পাঁয়তারা

সংবাদদাতা :

লক্ষ্মীপুরে এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গত রোববার (১৫ নভেম্বর) সকালে সদর উপজেলার পশ্চিম বটতলী গ্রামের ফুলদান বাড়িতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগ উঠেছে, ভুক্তভোগী প্রবাসী আবদুল কাইয়ুম মানিক গংদের পরিত্যক্ত একটি টিনসেড ঘর ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে দেয়া হয়েছে। স্থানীয় আবুল কালামের নেতৃত্বে বাপ্পি, সুমন ও কামরুলসহ ১০-১৫জন ভাড়াটে লোক সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে ঘটনাটি ঘটায়। বর্তমানে ভুক্তভোগী পরিবারের লোকজন আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের মরহুম নুর মোহাম্মদের তিন ছেলে আবদুল কাইয়ুম মানিক, মিজানুর রহমান ও মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে প্রবাসে কর্মরত রয়েছেন। নিজেদের পৈত্রিক সম্পত্তিতে নির্মিত বসতঘরে তাদের পরিবার-পরিজন শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। সম্প্রতি স্থানীয় নবী উল্লাহ ও তোফায়েল আহমেদ গং ভুক্তভোগী প্রবাসী পরিবারের বাড়ির আঙ্গিনায় ৮ শতাংশ জমি দাবি করে। এনিয়ে মামলা হলে প্রবাসী মানিকের পরিবারের পক্ষে আদালত রায় দেয়। এরপর আদালতের রায় অমান্য করে সন্ত্রাসী কায়দায় প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালায় অভিযুক্তরা।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১