সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

সাকিবকে দা উঁচিয়ে হত্যার হুমকিদাতা সেই যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দা উঁচিয়ে হত্যার হুমকিদাতা মহসিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে তাকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদার পাড়ার আজাদ বক্স তালুকদারের ছেলে।

র‌্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‌কিছুক্ষণ আগে মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাবো।

এর আগে রোববার (১৫ নভেম্বর) রাত ১২টা ৭ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে লাইভে এসে সাকিবকে হত্যার হুমকি দিয়েছিলেন মহসিন।

পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।

সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র‌্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930