বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে প্রকাশ্যে গণধর্ষণ!

আকাশবার্তা ডেস্ক :

মাগুরায় স্বামীকে গাছের সঙ্গে বেঁধে তার স্ত্রীকে প্রকাশ্যে দলবেঁধে ধর্ষণ করেছে একদল দুর্বৃত্ত। 

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জাগলা গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করে গত রোববার (২২ নভেম্বর) দুপুরে মামলা করেছেন নির্যাতিতা ওই গৃহবধূ।

ওই নারীর স্বামী জানান, তিনি ও তার স্ত্রী আমন ধান মৌসুমে বিভিন্ন গ্রামে গিয়ে ধান সংগ্রহের কাজ করেন। প্রায় ২০ দিন আগে ধান সংগ্রহ করার জন্য ঝিনাইদহের শৈলকুপা উপজেলা থেকে মাগুরা সদর উপজেলায় ধান সংগ্রহের জন্য আসেন। 

ঘটনার দিন রাতে থাকার জায়গার অভাবে তারা একটি মাঠে পলিথিনের তাবু খাটিয়ে বসবাস করছিলেন। 

ওইসময় (শনিবার রাত) অপরিচিত পাঁচজনের একটি দল ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এরপর হত্যার হুমকি দিয়ে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলা হয়। পরে তার স্ত্রীকে ধরে পাশের একটি পুকুরের কাছে নিয়ে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এ সময় তাদের কাছে থাকা ৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের চিৎকারে এলাকার লোকজন এসে উদ্ধার করে।

এই প্রসঙ্গে মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, এই ঘটনায় ‘ধর্ষণের শিকার’ ওই গৃহবধূ রোববার দুপুরে মাগুরা সদর থানায় অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

তিনি জানান, ইতোমধ্যে ওই গৃহবধূর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। খুব শিগগির ধর্ষকদের আইনের আওতায় আনা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১