সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

ভার্চুয়াল কোর্টের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

আইন আদালত ডেস্ক :

ভার্চুয়াল কোর্ট পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। 

অপরদিকে রিটের পক্ষে শুনানি করে আইনজীবী এ কে এম আসিফুল হক।

এম আসিফুল হক আমার সংবাদকে বলেন, ভার্চুয়াল কোর্ট চালু করলেও এর সুফল এখনো সব আইনজীবীরা পাচ্ছে না। পূর্ব প্রশিক্ষণ ছাড়া ভার্চুয়াল কোর্ট চালানো উচিত নয়। যদিও সুপ্রিমকোর্ট প্রশাসনের পক্ষ থেকে যে সকল আইনজীবীরা ভার্চুয়াল  প্রশিক্ষিত নয় তাদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেয়া হয়েছিলো কিন্তু সেটার বাস্তবায়ন ছাড়াই ভার্চুয়াল কোর্ট চলছে।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ  বলেন, আদালত বলেছেন, করোনা পরিস্থিতিতে প্রতিবেশী দেশ ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে ভার্চুয়াল কোর্ট চলমান রয়েছে। তাই আমরা এ বিষয়ে রুল জারির প্রয়োজনীয়তা দেখছি না। তারপর আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দেন।

এর আগে গত মাসে আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী এ কে এম আসিফুল হক।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930