সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষাও পেছাচ্ছে

আকাশবার্তা ডেস্ক :

শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, আগামী ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক (এসএসসি) ও উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দুই মাস পেছাতে পারে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। 

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ শিক্ষাবর্ষে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পেছাতে পারে। কারণ পরীক্ষার আগে আমরা অন্তত তিন মাস সংক্ষিপ্ত সিলেবাসে শিক্ষার্থীদের ক্লাস নিতে চাই।

দীপু মনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই ২০২০ সালের এইচএসসির ফল প্রকাশ করা হবে। কবে থেকে আবার ক্লাস শুরু হবে তা নির্ভর করছে পরিস্থিতির ওপর। যখনই ক্লাস শুরু হবে শুরুর দিকে বেশ কিছু স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে সবাইকে। সেক্ষেত্রে হয়তো সবার সব দিন ক্লাস নাও হতে পারে। তবে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের ক্লাসে জোর দেওয়া হবে বেশি। তাদের হয়তো একদিন বাদে বাকি সব দিনই ক্লাস নেওয়া হবে।

এ বছর স্কুলে ভর্তি হতে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, দেশে করোনাভাইরাসের তাণ্ডবে এবার লটারি পদ্ধতির মাধ্যমে প্রতি শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তি করার সিদ্ধান্তটি নেয়া হয়েছে। অবশ্য আগে বিকল্প পদ্ধতি নেয়ার কথা ভেবেছিলাম। এর মধ্যে স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভাবলেও করোনার এই সময়ে এটি করতে চাইনি।

তিনি আরো বলেন, প্রথমত, স্বাভাবিক নিয়মে ভর্তি পরীক্ষা নেয়ার কথা ভেবেছিলাম। কিন্তু করোনার এই সময়ে এটি করতে চাচ্ছি না। এমসিকিউ পদ্ধতির কথাও চিন্তা করেছি, কিন্তু তাতেও ঝুঁকি থাকে। দ্বিতীয়ত, অনলাইনে ভর্তি পরীক্ষা। তবে সব ভর্তিচ্ছুদের পক্ষে এটা সম্ভব হবে না। তৃতীয়ত, লটারির মাধ্যমে ভর্তি পরীক্ষা। করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের স্কুলে এনে ভর্তি পরীক্ষার নেয়ার বিষয়টি ঝুঁকিপূর্ণ। তাই বাধ্য হয়েই এ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানান শিক্ষামন্ত্রী।

চলমান করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এই সময়ে মাধ্যমিক পর্যায়ে ভর্তি সংক্রান্ত বিষয়ে কথা বলতে বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলন ডাকেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

মন্ত্রী আরো বলেন, এবার ভর্তি কার্যক্রমে কিছু পরিবর্তন আসছে। এবার ক্লাস্টারে ৫টি স্কুলকে পছন্দ দেবার সুযোগ পাবে ভর্তিচ্ছুরা। এছাড়াও রাজধানীতে ক্যাচমেন্ট এরিয়া ৪০ শতাংশ থেকে ৫০ শতাংশ করা হয়েছে।

আসন্ন বই উৎসবকে কেন্দ্র করে দীপু মনি বলেন, প্রতিবছরের মতো এবারও পহেলা জানুয়ারিতেই বই উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এ বছর সমাবেশ করে বই বিতরণ করা হবে না। কোন পদ্ধতিতে বই দেওয়া হবে তার নির্দেশনা স্কুলগুলোকে দিয়ে দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক গোলাম ফারুক, বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930