বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জাদুকর ম্যারাডোনার মৃত্যু : ময়নাতদন্তে বেরিয়ে এলো আসল রহস্য

স্পোর্টস ডেস্ক :

ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনা পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন। ক্রীড়াবিশ্বকে স্তব্ধ করে বুধবার (২৫ নভেম্বর) রাতে চলে যান কিংবদন্তি এই ফুটবলার। 

এদিকে ময়নাতদন্তে বেরিয়ে এলো তার মৃত্যুর আসল রহস্য। আর্জেন্টিনার গণমাধ্যমগুলো জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ফুটবল যাদুকর দিয়েগো ম্যারাডোনার। এটাও জানা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছেন তিনি।

সংবাদমাধ্যম গোলবলের সুত্রে জানা যায়, চিকিৎসকরা তার শরীরে ডিলিয়েটেড কার্ডিওমায়োপ্যাথি সনাক্ত করেছিলেন, এটি এক ধরণের হৃদরোগ যার কারণে হৃৎপিণ্ডের পেশী দুর্বল ও বড় হয়ে যায় এবং শরীরের বাকী অংশে পর্যাপ্ত রক্ত সঞ্চালন করতে পারে না। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগের কারণে তার মৃত্যু হয়েছে।

সান ইসিদ্রো অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে গতকাল স্থানীয় সময় সাড়ে ১২ টার দিকে দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা মারা গিয়েছেন।। মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে হাসপাতাল ছেড়ে যাওয়ার মাত্র দুসপ্তাহ পর এই ঘটনা ঘটল। তারা আরও জানান, তার শরীরে কোনো ক্ষত বা অস্বাভাবিক মৃত্যুর লক্ষণ পাওয়া যায়নি।

ম্যারাডোনাকে সর্বশেষ জীবিত অবস্থায় দেখেছেন তার এক আত্মীয়। ২৪ নভেম্বর রাত ১১টায় ম্যারাডোনাকে ঘুমাতে যাওয়ার সময় দেখেছিলেন তিনি। এরপর ম্যারাডোনার সঙ্গে আর দেখা হয়নি কারও।

ম্যারাডোনাকে একনজর দেখার সুযোগ করে দেওয়া হয়েছিল আর্জেন্টাইন সময় রাত ১টা ৩০ মিনিটে। প্রথমেই ম্যারাডোনাকে দেখে গেছেন প্রথম স্ত্রী ক্লদিয়া ভিয়াফোন ও দুই কন্যা দালমা ও জিয়ানিন্না।

বুয়েনস আয়ার্সে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায় নেওয়া হয়েছে ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনার মরদেহ। 

জানা গেছে, বৃহস্পতিবার থেকে তিন দিন সেখানেই ফুটবল জাদুকরকে শ্রদ্ধা জানাবে ফুটবলপ্রেমীরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১