রবিবার ১৯শে জুলাই, ২০২৬ ইং ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ফাঁসির আসামিসহ পৃথক অভিযানে গ্রেফতার ৬

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবদল কর্মী বাবর হত্যা মামলার ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি ভ্ট্টুুসহ ছিনতাই ও ধর্ষণের ঘটনায় পৃথক অভিযানে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৮মে) দুপুরে আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। এরআগে শনিবার রাতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করেন।

পুলিশ জানায়, ২০০৩ সালে যুবদল কর্মী বাবর হত্যা মামলায় মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি ভুট্টু ওরপে আব্দুস সহিদকে (৩৫) গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবু সাঈদ, এসআই বেলায়েত হোসেন ও সঙ্গীয় ফোর্স চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব জাফরপুর গ্রামের তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করেন। ভুট্টু চরশাহী ইউপির তিতারকান্দি গ্রামের মৃত ওলি মাঝির পুত্র।

অপরদিকে চন্দ্রগঞ্জ থানাধীন পূর্ব আলাদাদপুর গ্রামে ছিনতাইকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। চন্দ্রগঞ্জ থানার এসআই হুমায়ুন কবিরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করেন। আটককৃতরা হলো, পূর্ব আলাদাদপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে বাবুল (২১), কালিদাসের বাগ গ্রামের দেলোয়ারের ছেলে জাকির হোসেন (২৫) ও একই গ্রামের নুরুন নবীর ছেলে শরীফুল ইসলাম রিপন (২৪)। তাদের ৩ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।

এদিকে একটি শিশু ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় সাহাদাত হোসেন এবং ওয়ারেন্টভুক্ত আসামি জাবেদ ওরপে লুঙ্গি জাবেদসহ পৃথক অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন জানান, ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ভুট্টু, ছিনতাইয়ের ঘটনায় ৩ জন, ধর্ষণের ঘটনায় ১ জন এবং পৃথক অভিযানে আরো দুইজনসহ সর্বমোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১