মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ইং ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

হাজী সেলিমের স্ত্রী বেগম গুলশান আরা মারা গেছেন

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী ও মদিনা গ্রুপের চেয়ারম্যান বেগম গুলশান আরা সেলিম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

রোববার (২৯ নভেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।

গুলশান আরার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্বামী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার (বর্তমানে কাউন্সিলর) ছিলেন গুলশান আরা। এক সময়ের ওয়ার্ড কমিশনার হাজী সেলিমের ছেলে ইরফান সেলিমও সম্প্রতি গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার আগে ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

হাজী মোহাম্মদ সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল বলেন, গুলশান আরা দীর্ঘদিন ডায়াবেটিকস, কিডনি, উচ্চ রক্তচাপ ও লিভার সমস্যায় ভুগছিলেন। 

এদিকে ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল গুলশান আরাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ আগস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি বলেন, গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন গুলশান আরা।

এদিকে হাজী সেলিমও বর্তমানে ল্যাবএইড হাসপাতালে রয়েছেন বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১