রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে কঠিন পরিণতি’

আকাশবার্তা ডেস্ক :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখালে কঠিন পরিণতি বরণ করতে হবে। এসময়, ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের যে পরিণতি হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীদেরও একই পরিণতি হবে বলে হুঁশিয়ার করেছেন তিনি।

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সামনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বানে সংক্ষুব্ধ নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সারাদেশে অসংখ্য ভাস্কর্য আছে। কোনোটা নিয়ে কোনো কথা নেই। হঠাৎ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য কেন? আসলে মতলব কী? বক্তব্য প্রত্যাহার করুন। ধৃষ্টতা দেখাবেন না। নাহলে কঠিন পরিণতি বরণ করতে হবে।’

বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধিতাকারীদের সময় থাকতে সাবধান হওয়ার পরামর্শ দিয়ে মন্ত্রী বলেন, এই মৌলবাদিরা তারাই যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। এরাই যারা ভাষা আন্দোলনের বিরোধিতা করেছিল। সে সময় আপনাদের (ভাস্কর্য বিরোধিতাকারী) যা পরিণতি হয়েছিল, এখনো সেই একই পরিণতি হবে। সুতরাং সময় থাকতে সাবধান হোন। বঙ্গবন্ধু নেই কিন্তু আমরা বঙ্গবন্ধুর আদর্শের লাখো সৈনিক আছি।

কর্মসূচিতে অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাংবাদিক আবেদ খান, ইতিহাসবিদ ও গবেষক মুনতাসীর মামুন, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হারুন হাবীব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০