সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

বসুরহাটে মুজিববর্ষ উপলক্ষে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

ক্রীড়া প্রতিবেদক :

মুজিব শতবর্ষ উপলক্ষে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানাধীন বসুরহাট বাজার ব্রীজ সংলগ্ন বালুরমাঠে শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন, স্থানীয় চরশাহী ইউপি চেয়ারম্যান গোলজার মোহাম্মদ। প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন- চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মো. আলাউদ্দিন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শিপন খলিফা, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সইদুল ইসলাম রোকন ও স্বেচ্ছাসেবকলীগ নেতা মিল্লাত হোসেন প্রমুখ।

বসুরহাট সমাজ উন্নয়ন স্পোর্টিং ক্লাবের আয়োজনে টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হলেন, উদীয়মান তরুণ ছাত্রনেতা জাহিদ হাসান অনিক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ছাত্রলীগ নেতা সোহাগ পাটোয়ারী।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করবে। এতে উদ্বোধনী খেলায় অংশ নেয়, হযরত দেওয়ানশাহ বন্ধু ক্লাব বনাম নুরুল্লাপুর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাব।

উদ্বোধনী ম্যাচে নুরুল্লাপুর মুক্তিযোদ্ধা স্পোর্টিং ক্লাবকে ৮ উইকেটে পরাজিত করে হযরত দেওয়ানশাহ বন্ধু ক্লাব। এসময় স্থানীয় শত শত ক্রীড়ামোদি দর্শক খেলা উপভোগ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930