মঙ্গলবার ২১শে জুলাই, ২০২৬ ইং ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে সম্পাদক হাশেম রেজার আহ্বান

আকাশবার্তা ডেস্ক :

জমকালো আয়োজনে জাতীয় ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা জেলা ক্রীড়া সংস্থার কনফারেন্স হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সভাপতিত্ব করেন দৈনিক আমার সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, এইচআর গ্রুপের চেয়ারম্যান হাশেম রেজা। সম্মেলনে সাড়ে চার শতাধিক জেলা ও উপজেলা প্রতিনিধি অংশ নেন।

প্রতিনিধিদের উদ্দেশে আমার সংবাদ সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা তার বক্তব্যে বলেন, ‘সংবাদপত্র সমাজের দর্পণ। একটি জাতির প্রতিচ্ছবি ফুটে উঠে সংবাদপত্রে। সে লক্ষ্য সামনে রেখেই দৈনিক আমার সংবাদ পথ চলছে। জাতিকে বিভ্রান্ত করে এমন সংবাদ এড়িয়ে চলতে হবে।

মিডিয়া বলতে আমাদের মাঝে যে নেতিবাচক ধারণা আছে তা থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে। সামগ্রিক উন্নতির জন্য জনকল্যাণমূলক সংবাদ পরিবেশন করতে হবে।’ একইসঙ্গে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, জঙ্গিবাদসহ সামাজিক অবক্ষয় রোধে এসব সংবাদও গুরুত্ব সহকারে সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।

তিনি আরো বলেন, ‘একজন প্রতিনিধি হিসেবে আপনাদের অবশ্যই তার দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে হবে। প্রতিটি দপ্তর ও জনগণের দোরগোঁড়ায় আমার সংবাদকে পৌঁছে দিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

কারো তাঁবেদারি না করে জনগণের দুঃখ-দুর্দশা তুলে ধরতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্বশীল ও মানবিকতার সঙ্গে কাজ করতে হবে। তাহলে অচিরেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো।’

বর্তমান সরকার গণমাধ্যম উল্লেখ করে হাশেম রেজা বলেন, ‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বাধীন বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের
স্বাধীনতায় বিশ্বাসী। তাই সরকারের সমালোচনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে চলা উন্নয়ন কর্মকাণ্ডের সংবাদও গুরুত্ব সহকারে সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হবে। সরকারের উন্নয়ন সহযাত্রী হিসেবে আমার সংবাদ উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক সৈয়দ রেফাত সিদ্দিকী, মফস্বল সম্পাদক হাবিবুর রহমান মহব্বত, বিজ্ঞাপন ম্যানেজার মো. আব্দুস সালাম, সিনিয়র রিপোর্টার আসাদুজ্জামান আজমসহ বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা। সম্মেলনের দ্বিতীয়ার্ধে জেলা-উপজেলা পর্যায়ের বছরের সেরা রিপোর্ট ও বিজ্ঞাপনদাতাদের সম্মাননা তুলে দেন আমার সংবাদ সম্পাদক ও প্রকাশক হাশেম রেজা।

পুরস্কারপ্রাপ্তরা হলেন— ঢাকা অফিসের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, স্টাফ রিপোর্টার আব্দুর রহিম, স্টাফ রিপোর্টার নুর মোহাম্মদ মিঠু, অফিস স্টাফ অব দ্য ইয়ার নাজমুল হোসেন।

রংপুর  ব্যুরো প্রধান মো. মিজানুর রহমান মিজান, পঞ্চগড় জেলা প্রতিনিধি মো. জয়নুল ইসলাম, নীলফামারী জেলা প্রতিনিধি, দিনাজপুর ব্যুরো প্রধান এম এ কারী, দিনাজপুর জেলা প্রতিনিধি মো. আরিফ হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আহসান হাবিব বুলবুল, গাইবান্ধা জেলা প্রতিনিধি মো. হাবিবুর রহমান, রাজশাহী বুর্যো প্রধান  মহিববুল আরেফিন, চাঁপাইনবাবগঞ্জ  জেলা প্রতিনিধি  মো. আজিজুর রহমান শিশির, নওগাঁ জেলা প্রতিনিধি মো. মফিজুর রহমান রকি, বগুড়া  জেলা প্রতিনিধি মোহাম্মাদ আলী, জয়পুরহাট  জেলা প্রতিনিধি মো. গোলাপ হোসেন,  পাবনা  জেলা প্রতিনিধি মো. মুজিবুল হক লাজুক, বাগাতিপাড়া (নাটোর) উপজেলা প্রতিনিধি  আল আফতাব খান সুইট, শাহজাদপুর (সিরাজগঞ্জ) উপজেলা মো. জহুরুল ইসলাম, নরসিংদী জেলা প্রতিনিধি এম এ আউয়াল, গাজীপুর জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, ফরিদপুর ব্যুরো প্রধান মো. সাইদ আলী, মাদারীপুর জেলা প্রতিনিধি মো. সাব্বির হোসাইন আজিজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি মো. রাইসুল ইসলাম লিটন, শরিয়তপুর জেলা প্রতিনিধি বি এম শহিদুল্লাহ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. শাহজাহান সাজু, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মো. সেলিম রেজা, পলাশ (নরসিংদী)  উপজেলা প্রতিনিধি মো. তারেক পাঠান, নাগরপুর  উপজেলা প্রতিনিধি মো. আজিজুল হক, ঘাটাইল  উপজেলা প্রতিনিধি মো. আব্দুল লতিফ, বোয়ালমারী উপজেলা প্রতিনিধি তৈয়বুর রহমান কিশোর, হরিরামপুর উপজেলা প্রতিনিধি সজিব গুহ মজুমদার, নরসিংদী  জেলা প্রতিনিধি  সালমা সুলতানা, সিরাজদী খান (মুন্সিগঞ্জ) উপজেলা  প্রতিনিধি  আব্দুল্লাহ আল মাসুদ,  বালিয়াকান্দি (রাজবাড়ী)  উপজেলা প্রতিনিধি মো. মেহেদী হাসনি মাসুদ, ফেনী ব্যুরো মো. সিহাব উদ্দিন আহমেদ লিটন, নোয়াখালী  জেলা প্রতিনিধি মো. ইমাম উদ্দিন আজাদ, কক্সবাজার  জেলা প্রতিনিধি মো. শফিউল আলম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো. জসিম উদ্দিন জয়নাল, ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধি মো. আশিকুল ইসলাম, কুমিল্লা জেলা প্রতিনিধি মো. জহিরুল হক রাসেল, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মহুয়া জান্নাত মনি, ফেনী সদর জেলা প্রতিনিধি মুহাম্মদ মিজানুর রহমান, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মো. আলী হোসেন, মহেশখালী (কক্সবাজার) উপজেলা প্রতিনিধি ফুয়াদ মো. সবুজ, বরিশাল ব্যুরো প্রধান মো. কাওসার হোসেন হাওলাদার, ঝালকাঠি জেলা প্রতিনিধি মো. রাজু খান, পিরোজপুর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম চৌধুরি, পটুয়াখালী জেলা প্রতিনিধি মশিউর রহমান বাবলু, বরগুনা  জেলা প্রতিনিধি মো. বেলাল হোসেন মিলন, উজিরপুর (বরিশাল) উপজেলা প্রতিনিধি মো. জহির খান, খুলনা ব্যুরো প্রধান একরামুল কবির, যশোর জেলা প্রতিনিধি এম এ রহমান, কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলা প্রতিনিধি কাজী নাসির উদ্দীন, মাগুরা জেলা প্রতিনিধি মো. মিরাজ হোসেন, বাগেরহাট জেলা প্রতিনিধি এস এস সোহান, মেহেরপুর জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমান, চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রাকিবুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি কে এম সালেহ, দাকোপ (খুলনা) উপজেলা প্রতিনিধি মো. মামুনর রশিদ, কালীগঞ্জ (ঝিনাইদহ) মো. শাহ আলম, সিলেট ব্যুরো প্রধান মুহাজিরুল ইসলাম রাহাত, মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাহাবুবুর রহমান রাহেল, সিলেট জেলা প্রতিনিধি মো. কামাল হোসেন, হবিগঞ্জ জেলা প্রতিনিধি মীর মো. আব্দুল কাদির, জামালপুর  জেলা প্রতিনিধি মো. বিপুল মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি মো. তপু সরকার হারুন, পূর্বধলা উপজেলা প্রতিনিধি  মো. শফিকুল আলম শাহীন, শ্রীবর্দী উপজেলা প্রতিনিধি মো. তসলিম কবির বাবু, ভালুকা উপজেলা  মো. আবুল বাশার শেখ।     

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১