সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

আকাশবার্তা ডেস্ক :

দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একটি নাম্বার থেকে মোবাইল ফোন রিসিভ করলে শোনা যাবে ‘আমি শেখ হাসিনা বলছি, আপনাকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।’

বিষয়টি নিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, আমরা সব সময়ই এ ধরনের উদ্যোগ নিই। এবার প্রধানমন্ত্রীর ভয়েস মেসেজ দিয়েছি। দেশের সব মোবাইল ফোন (সচল সংযোগ) ব্যবহারকারী পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর স্বকণ্ঠের শুভেচ্ছা বার্তা পাবেন।

তিনি জানান, দেশের সব মোবাইল অপারেটরই তার গ্রাহককে এই মেসেজ পাঠাবে। ১৩ ডিসেম্বর থেকে মোবাইলে ভয়েস মেসেজ পাঠানো শুরু হয়েছে। আর ১৬ ডিসেম্বর পর্যন্ত এটা চলমান থাকবে। 

অপারেটরগুলোর এতো মেসেজ একসঙ্গে পাঠানোর সক্ষমতা না থাকায় কয়েকদিনে ধাপে ধাপে পাঠানো হচ্ছে। এসময় তিনি নিজেও গ্রামীণফোন ও টেলিটক থেকে এই মেসেজ পেয়েছেন বলে জানান। 

ভয়েস মেসেজটির ব্যাপ্তি মাত্র ৪৯ সেকেন্ডের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930