সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনায় দেশে আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১২৬৭

আকাশবার্তা ডেস্ক :

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এক দিনে আরও ২৫ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ২৪২ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ২৬৭ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জনে।

শনিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ২৫ জনের মধ্যে ১৭ জন পুরুষ এবং নারী ৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৫টি। অ্যান্টিজেন পরীক্ষাসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৩০০টি। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১০.৩০ শতাংশ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৬.৩১ শতাংশ। মোট মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।

বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমকি ২০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৬ লাখ ৭৪ হাজার ৬০ জনে।

এছাড়া, ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৫৯৩ জনে।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৭৪ লাখ ৪২ হাজার ১৮০ জন করোনায় আক্রান্ত এবং ৩ লাখ ১৩ হাজার ২৪৬ জন মৃত্যুবরণ করেছেন।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনায় আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় এবং মৃত্যু নিয়ে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে।

দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৯ লাখ ৭৯ হাজার ৪৪৭ জন এবং মারা গেছেন ১ লাখ ৪৪ হাজার ৭৮৯ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৭১ লাখ ৬২ হাজার ৯৭৮ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৬৫০ জনের।

রোগী শনাক্তের দিক দিয়ে তালিকার পরবর্তী কয়েকটি দেশ হলো- রাশিয়া (প্রায় ২৭ লাখ ৬৫ হাজার), ফ্রান্স (প্রায় ২৫ লাখ), তুরস্ক (১৯ লাখ ৮২ হাজারের বেশি) ও যুক্তরাজ্য (১৯ লাখ ৮২ হাজারের বেশি)।

মৃতের দিক দিয়ে বিশ্বে চতুর্থ স্থানে আছে মেক্সিকো (১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন)। তারপরে ইতালিতে ৬৭ হাজার ৮৯৪ জন, যুক্তরাজ্যে ৬৬ হাজার ৬৪০ জন, ফ্রান্সে ৬০ হাজার ৩৪৩ জন ও ইরানে ৫৩ হাজার ২৭৩ জন মারা গেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930