সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

অর্থ বাণিজ্য ডেস্ক :

লক্ষ্মীপুরে ব্যবসায়ীদের সংগঠন ‘চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি’ গঠনের লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় গণমিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। চন্দ্রগঞ্জ বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল আমিন।

সভায় আরো বক্তব্য রাখেন- বাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আবদুল কুদ্দুছ, চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আলী হোসেন, চন্দ্রগঞ্জ নিউ মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক গৌতম চন্দ্র মজুমদার, কোষাধ্যক্ষ মো. সাহাবউদ্দিন, ব্যবসায়ী মো. হাসান, বাজার কমিটির সদস্য মো. জাহাঙ্গীর, মো. রিপন, জামাল হোসেন প্রমুখ। এসময় বাজারের বিভিন্ন স্তরের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

বাজার কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাবুল হোসেন সভায় সঞ্চালনা করেন। পরে ব্যবসায়ীদের মধ্যে বণিক সমিতির সদস্য অন্তর্ভূক্তির জন্য ফরম বিতরণ করা হয়।

সভায় বক্তারা বলেন- ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, কল্যাণ, বাজারের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও পরিচ্ছন্ন শহর গঠন এবং রাজনৈতিক প্রভাবমুক্ত একটি ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীর লক্ষ্যে বণিক সমিতি গঠনের বিকল্প নেই। তাই সকল ব্যবসায়ীকে ‘চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতি’র সদস্য ফরম পূরণের মাধ্যমে একটি কার্যকর বণিক সমিতি গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930