রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আওয়ামী লীগের সংস্কৃতি উপকমিটিতে ফেরদৌস-জায়েদ-হাকিমসহ একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে ২০১৯-২০২১ মেয়াদে বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৪৫ সদস্যবিশিষ্ট এ উপ-কমিটির অনুমোদন দেন।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দকে প্রাধান্য দিয়ে এবার এই উপ-কমিটি গঠিত হয়েছে। রাজনীতিবিদ ছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের রথি-মহারথিসহ তারকারা।

২০১৬-২০১৯ মেয়াদ থেকে বিভাগীয় উপ-কমিটি গঠনের রেওয়াজ শুরু হয়। বিগত কমিটিতেও মঞ্চসারথী আতাউর রহমান ও অসীম কুমার উকিল যথাক্রমে চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেন। এবারও এই উপ-কমিটির নেতৃত্ব দেবেন এই দুই নেতা।

উপকমিটির সদস্য হলেন যারা

সাবেক সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি, বঙ্গতাজ কন্যা সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এমপি, সাবেক প্রতিমন্ত্রী অভিনেত্রী তারানা হালিম, ড. মযহারুল ইসলামের পুত্র ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব চয়ন ইসলাম, মাছরাঙা টেলিভিশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, দৈনিক সংবাদ সম্পাদক আলতামাস কবির মিশু, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা ফেরদৌস আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা হারুনুর রশিদ, অভিনেতা এহসানুল হক মিনু, সঙ্গীতশিল্পী রফিকুল আলম, সঙ্গীতশিল্পী শুভ্র দেব প্রমুখের সঙ্গে বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো. মোজাম্মেল হক সহ মো. তাহসিন আজিম সিজান, সাংবাদিক অনিমেষ চক্রবর্তী, মুহম্মদ আসিফ ইকবাল, পদ্মাবতী দেবী, তৃনা মজুমদার, মো: আবু তালহা এই উপ-কমিটির সদস্য হয়েছেন।

সাবেক ছাত্রলীগ নেতাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফা সুজন, সাবেক ডাকসু নেতা মহিউজ্জামান চৌধুরী ময়না, চারুকলা অনুষদের সাবেক নেতা সুব্রত চন্দ, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক নুরুল আলম পাঠান মিলন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আশিকুর রহমান রন, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন চন্দ্র বসু, ঢাবির মুহসিন হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল আজম বাসার, চারুকলা অনুষদের সাবেক নেতা সঞ্জীব দাস অপু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আসলাম হোসেন শিহির, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আনজাম মাসুদ, সাঈদ বাবু, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক নেতা ড. শাহাদাত হোসেন নিপু, সাবেক ছাত্রলীগ নেতা তাহেরুল হাসান শিবলী, নব্বইয়ের দশকের ছাত্রনেতা জয়ন্ত আচার্য্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাহাদ ইউসুফ হোসেন প্রমিত, আশির দশকের ছাত্রনেতা মোশারফ হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক গোলাম বাকী চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-সম্পাদক ফাতেমা তুজ জোহরা চৌধুরী রুশী প্রমুখ এই উপ-কমিটির সদস্য হয়েছেন। 

উপ-কমিটি প্রসঙ্গে সদস্য সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি বলেন, রাজনীতি ও সংস্কৃতি এক ও অভিন্ন পথে হাত ধরে পথ চলে। সুস্থ সংস্কৃতিবোধই রাজনীতিকে চালিত করে প্রগতির পথে।  সেই লক্ষে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ এবং আমাদের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন শাখার দক্ষ ও পরীক্ষিত ব্যক্তিদেরকে নিয়ে উপ-কমিটি গঠিত হয়েছে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ও নির্দেশে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং আপনাদের সহযোগিতা নিয়ে বাঙালি সংস্কৃতির অগ্রযাত্রাকে নিষ্কণ্টক রাখতে আমরা কাজ করতে অঙ্গীকারাবদ্ধ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১