সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

পীর দেওয়ানবাগীর মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

রাজধানী ঢাকার আরামবাগে নিজ বাসভবনে স্ট্রোক করে পীর দেওয়ানবাগী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২৮ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে নিজ বাসায় স্ট্রোক করেন তিনি। 

এরপর তাকে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেওয়ানবাগীকে মৃত ঘোষণা করেন। 

বর্তমানে তার মরদেহ আরামবাগে নেওয়া হয়েছে। দেওয়ানবাগীর পারিবারিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বা হাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন দেওয়ানবাগী। তার বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। আর মায়ের নাম সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট।

দেওয়ানবাগী নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদরাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন। পরে ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত নেন। এরপর পীরের মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী এবং শ্বশুরের কাছ থেকে খেলাফত লাভ করেন।

একপর্যায়ে সেখান থেকে নিজেই নারায়ণগঞ্জে এসে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা করেন এবং সুফি সম্রাট পরিচয় দিতে থাকেন। পরে মতিঝিলের ১৪৭ আরামবাগে স্থায়ী দরবার গড়ে কার্যক্রম পরিচালনা করছেন দেওয়ানবাগী।

প্রসঙ্গত, দেওয়ানবাগী বিভিন্ন সময় ইসলামী শরীয়তবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের কারণে সমালোচিত হয়েছেন। এছাড়া নিজেকে কখনো খোদা, কখনো নবীর মেয়ের জামাইও দাবি করেছেন। 

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930