সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

করোনায় দেশে আরও ২৭ মৃত্যু

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন ৯৩২ জন রোগী শনাক্ত হয়েছেন।

এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৭৯জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১০ হাজার ৮০ জনে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৫৩ হাজার ৩১৮ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৬৭টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৪টি, জিন-এক্সপার্ট ২৪টি, র‌্যাপিড অ্যান্টিজেন ২৯টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ৩৯টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৬১৭টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩১ লাখ ৮৪ হাজার ৫২৭টি।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ২৭ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী চার জন। এদের মধ্যে রয়েছেন ঢাকা বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে সাত জন। এছাড়া খুলনা ও রংপুর বিভাগে এক জন করে দুই জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালেই মারা গেছেন ২৭ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930