রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শৈত্যপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর তথ্য দিলো আবহাওয়া অফিস

আকাশবার্তা ডেস্ক :

আগামী দুইদিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। তবে অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। ২০২১ সালের জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ দেশের উপর দিয়ে বয়ে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার পারভীন এই তথ্য জানিয়ে গণমাধ্যমকে বলেন, আগামী দুই দিন রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে।

এরপর থেকে আবার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। জানুয়ারিতে আমরা দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা বলছি। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।

এদিকে, মঙ্গলবার সারাদেশে মৃদু থেকে মাঝারি আকারের কুয়াশা আচ্ছন্ন ছিল। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকালের পর থেকে শীত অনুভূত হচ্ছে। খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 

মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় এবং সিলেট বিভাগের শ্রীমঙ্গলে। সকাল ছয়টায় এই দুই স্থানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এছাড়া রংপুর, বরিশাল সদর ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রির নিচে। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯ ডিগ্রি সেলসিয়াস।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগসহ মাদারীপুর, গোপালগঞ্জ, শ্রীমঙ্গল, রাজশাহী, ঈশ্বরদী, বদলগাছী, দিনাজপুর, তেঁতুলিয়া, রাজারহাট, বরিশাল ও খেপুপাড়া অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০