রবিবার ২৬শে জুলাই, ২০২৬ ইং ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটিতে মাশরাফি

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) মাশরাফি বিন মর্তুজাকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ১০০ সদস্যের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটিতে চেয়ারম্যান হিসেবে থাকছেন অধ্যাপক খন্দকার বজলুল হক। সদস্য সচিব থাকছেন দেলোয়ার।

উপকমিটিতে মাশরাফি ছাড়াও আরো ছয়জন সংসদ সদস্যকে রাখা হয়েছে। তারা হলেন- পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, দীপংকর তালুকদার, জাফর আলম, আমিরুল আলম মিলন, নাহিদ ইজাহার খান ও মমতাজ বেগম।

এ ছাড়া উপকমিটিতে বিশেষজ্ঞ হিসেবেও ১৭ জনকে রাখা হয়েছে।

উপকমিটিতে মাশরাফিকে রাখা প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় বিশ্ব নেতাদের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু মোকাবিলায় তার নেতৃত্বে কাজ করছে বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি।

তিনি বলেন, মাশরাফি বিন মুর্তজা আমাদের গর্ব, তরুণ সমাজের আইকন। পরিবেশ রক্ষায় এ ধরনের সেলিব্রেটিদের রাখায়, তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন।

প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে নড়াইল থেকে আওয়ামী লীগের মনোনয়নে এমপি নির্বাচিত হন মাশরাফি। গত বছর তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়ে দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১