সর্বশেষ:
চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু শনিবার

অর্থ বাণিজ্য ডেস্ক :

সাড়ে ৩ মাস পর ভারত সরকার নিষেধাজ্ঞা তুলে নেয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও শুরু হচ্ছে পেঁয়াজের আমদানি।

কোনো জটিলতা না থাকলে শনিবার (২ জানুয়ারি) থেকে দেশে পৌঁছাবে পেঁয়াজের চালান। এমনটিই জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকেরা। ইতোমধ্যে তারা কয়েকটি ব্যাংকে এলসিও করেছেন।

হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা জানান, ভারত সরকার গত বছরের ১৪ সেপ্টেবম্বর অভ্যন্তরীণ বাজারে সংকট ও মূল্যবৃদ্ধির অজুহাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে। এরফলে দেশে পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিলে দাম কয়েকগুণ বেড়ে যায়।

পরিস্থিতি সামাল দিতে হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা মিয়ানমার, পাকিস্তান, মিশর, তুরস্ক ও চীন থেকে বিপুল পরিমাণে পেঁয়াজ আমদানি করে। এ অবস্থায় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করে। তখন প্রতি কেজি বিক্রি হয় ৫০-৬০ টাকার মধ্যে।

বাংলাহিলি বাজারের খুচরা বিক্রেতা মঈনুল ইসলাম, শাকিল হোসেন জানান, তারা শুনেছেন ভারত থেকে শনিবার দেশে পেঁয়াজ আসছে। এই খবর বাজারে পৌঁছালে প্রতি কেজিতে ৭-৮ টাকা করে দাম কমে গেছে। শুক্রবার বিক্রি হয়েছে ৩০-৩২ টাকায়। গত বুধবার এই পেঁয়াজ বিক্রি হয়েছে ৩৬/৪০ টাকায়। তার আগে বিক্রি হয় ৩৬-৪০ টাকায়।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, পেঁয়াজ রপ্তানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল ভারত সরকার তা গত ২৮ ডিসেম্বর তুলে নিয়েছে। ফলে হিলি স্থলবন্দরের আমদানিকারকেরা ভারত থেকে নতুন করে ৫-৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির জন্য অনুমতি নিতে উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রে আবেদন করেছেন। আজ-কালের মধ্যে তাদের অনুমোদন দেয়া হতে পারে।

এদিকে হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, কোনো জটিলতা না থাকলে শনিবার ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে। অনেক আমদানিকারক ব্যাংকে এলসি করেছেন। তবে বাংলাদেশে রপ্তানির ক্ষেত্রে ভারত সরকার এখনও নির্দিষ্ট করে কোনো মূল্য নির্ধারণ করে দেয়নি। তাই ধারণা করা হচ্ছে ২০০-৩০০ ডলারের মধ্যেই আমদানি করা যাবে। ভারতের পেঁয়াজ বাজারে আসলে ২০-২৫ টাকার মধ্যে পাইকারি বিক্রি হবে। তবে চাহিদার উপর নির্ভর করে পেঁয়াজ আমদানি করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930