আকাশবার্তা ডেস্ক :
প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৬৫০ জন।
এছাড়া গত একদিনে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯১০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ৫ লাখ ১৬ হাজার ৯২৯ জন।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এছাড়া ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।